Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত। ছবি: যুগান্তর

Advertisement

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩৬) নামে একজন নিহত হয়েছে। একই সময় ইমরান (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) সকাল ৭টায় চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরিফ চরডুমুরিয়া গ্রামের খবির মীরের পুত্র। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র  করে স্থানীয় রহিম মোল্লা ও আওলাদ মোল্লার  গ্রুপের বহুদিন ধরে বিরোধ চলছিল। ইউনিয়নটিতে প্রতিটি গ্রামে এই দুই গ্রুপের মধ্যে ইতোমধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এক গ্রুপে সংঘর্ষের নেতৃত্বে রহিম মোল্লা, অহিদ মোল্লা, আতিক মল্লিক। অপর গ্রুপে আওলাদ মোল্লা, উজির আলী।

এদিকে, সোমবার সকাল থেকে ইউনিয়নের ৯টি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গ্রামগুলো প্রকম্পিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পরিমাণ পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলার কারণে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। 

নিহতের স্ত্রী পারুল বলেন, আমরা বিএনপি নেতা আওলাদ মোল্লার সমর্থক। ভোরে আমাদের গ্রামে হামলা চালায় আতিক মল্লিকের সমর্থকরা। তার স্বামী একজন দিনমজুর, সকালে রাস্তায় গেলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। আরিফ মীর তাদের পক্ষে দল না করায় তাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

নিহতের বোন ফাতেমা বেগম বলেন, আমার ভাই একজন দিনমজুর নিরীহ লোক। তাকে আমার আপন চাচাতো ভাই শাহ কামাল খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। খুনি শাহ কামাল হচ্ছে আতিক মল্লিক ও রহিম মোল্লার ভাড়াটে সন্ত্রাসী। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

তিনি আরও বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে ইউনিয়নটির ১৬টি গ্রামে হামলা চালানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার মো. রুহুল আমীন জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে আরিফ মীরকে আমরা মৃত ঘোষণা করি। আশঙ্কাজনক অবস্থায় ইমরান খান নামের একজনকে ঢাকায় পাঠাই। তাদের দুজনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে।

মুন্সীগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল থেকে ইউনিয়নটির বিভিন্ন গ্রামে সংঘর্ষ চলছে। আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। দুইজন গুলিবিদ্ধ হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। একজন মারা গেছে এখন আমরা দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে আছি, বিস্তারিত আরও পরে জনাতে পারব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম