Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৩৭ কেজির বিরল ‘কালো পোয়ার’ দাম লাখের উপরে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

৩৭ কেজির বিরল ‘কালো পোয়ার’ দাম লাখের উপরে

Advertisement

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে জেলের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’। স্থানীয়ভাবে এটি ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামেও পরিচিত।

বুধবার (১২ নভেম্বর) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশে আনা হলে সেটি দেখতে ভিড় জমে যায়। সচরাচর এ ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়ে না।

আল্লাহর দান ট্রলারের মাঝি তরিকুল মাছটি ধরেন। ৩৭ কেজি ওজনের এই মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১১ হাজার টাকায়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সগির আকন বলেন, এমন মাছ সচরাচর পাওয়া যায় না। শুনেছি দাম এক লাখ টাকার বেশি- এটা সত্যিই অবাক করার মতো।

ইকোফিশ বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, ‘কালো পোয়া’ (Protonibea diacanthus) Sciaenidae পরিবারের দুষ্প্রাপ্য মাছ। এর দৈর্ঘ্য সাধারণত ৫০-১৮০ সেন্টিমিটার এবং ওজন ১০-২৫ কেজির মধ্যে হলেও কখনো ৫০ কেজি পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে এদের দেখা মেলে।

তিনি আরও বলেন, মাছটির বায়ু থলি বা এয়ার ব্লাডার চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়, এজন্য আন্তর্জাতিক বাজারে এর দাম অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেরা ৩৭ কেজির দাঁতিনা পেয়েছেন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না। সরকারের জাটকা ও মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা মানার সুফল এখন দেখা যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরে আলীপুর মহিপুর মৎস্য বন্দরে এ প্রজাতির ৫টি মাছ বিক্রি হয়েছে। মাছের পরিমাণ ও বৈচিত্র্য বাড়ায় উপকূলীয় অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব পড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

শিক্ষক-শ্রেণিকক্ষ শূন্য কলেজ শাখা, পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

শিক্ষক-শ্রেণিকক্ষ শূন্য কলেজ শাখা, পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিনের পদ স্থগিত

মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিনের পদ স্থগিত

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

স্থানীয়দের বাদ দিয়ে প্রশ্নবিদ্ধ কার্নিভ্যাল

সম্মান খুইয়ে ক্ষুব্ধ কুয়াকাটার মানুষ স্থানীয়দের বাদ দিয়ে প্রশ্নবিদ্ধ কার্নিভ্যাল

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

আরও পড়ুন

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু আবারও রিমান্ডে

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি-পুত্র মিন্টু আবারও রিমান্ডে

যশোরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

যশোরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম