Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাতা চ্যালেঞ্জ

চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাশ ৩৯৩ শিক্ষার্থী

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাশ ৩৯৩ শিক্ষার্থী

Advertisement

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফলাফলে ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাশ হয়েছে। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ৩২ শিক্ষার্থী। সবমিলিয়ে ১ হাজার ২৩৬টি উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে।

রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। তবে ফেল থেকে কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে সেই তথ্য জানায়নি বোর্ড কর্তৃপক্ষ।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী যুগান্তরকে বলেন, পুনর্নিরীক্ষণ ফলাফলে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে; কিন্তু কতজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে সেটা আলাদা করে বের করা হয়নি। পুনর্নিরীক্ষণে অনেকের এক-দুই বিষয়ে গ্রেড পরিবর্তন হয়েছে; কিন্তু ফেল থেকে পাশ হয়নি এমনও রয়েছে।

তিনি আরও বলেন, এবার এইচএসসির ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৩৬টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। এছাড়া একের অধিক বিষয়ে ফলাফল পরিবর্তন হয়েছে ১০ জন শিক্ষার্থীর।

চলতি বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন; যা শতকরা হিসেবে ৫২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৭ জন।

নতুন ফলাফল অনুযায়ী, এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১২৯ জন এবং পাশ করেছে ৫৪ হাজার ৭৯৬ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

দেশের সব কলেজের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

দেশের সব কলেজের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

ফেল থেকে জিপিএ-৫ এক শিক্ষার্থীর

ফেল থেকে জিপিএ-৫ এক শিক্ষার্থীর

আরও পড়ুন

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

রাজশাহীতে ডিলার নিয়োগ তালিকায় বিএনপি নেতা ও তাদের স্ত্রী-ভাই-ছেলের নাম

তালিকায় বিএনপি নেতা ও তাদের স্ত্রী-ভাই-ছেলের নাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম