Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জলপ্রপাতে নিখোঁজের দুদিন পর পর্যটকের লাশ উদ্ধার

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

জলপ্রপাতে নিখোঁজের দুদিন পর পর্যটকের লাশ উদ্ধার

Advertisement

বান্দরবানের থানচিতে নাফাখুম জলপ্রপাতে নিখোঁজের দুই দিন পর মো. ইকবাল হোসেন নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পাথরে আটকা থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, থানচি উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যায় ঢাকার ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি টিম। শুক্রবার বিকালে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন (২৫) নামে ওই পর্যটক। দীর্ঘ আট ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিজিবি, পুলিশ অভিযানে অংশ নেয়।

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন, নাফাখুম জলপ্রপাত পাথুরে ও তীব্র স্রোতপূর্ণ এলাকা। অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে ভ্রমণ, ছবি তোলা বা গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্যটকদের গাইড ছাড়া না যাওয়ার জন্য আমরা বারবার আহ্বান জানাই।

ডুবুরি দলের প্রধান রহিদুল ইসলাম বলেন, গভীর গুহার ভেতরে মরদেহ আটকে ছিল। তিনজন ডুবুরি অক্সিজেন নিয়ে পর্যায়ক্রমে কাজ করে আট ঘণ্টার চেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার জানান, পুলিশের ছয় সদস্য লাশটি ঘটনাস্থল থেকে থানচি থানায় নিয়ে আসেন। থানচি থেকে নাফাখুম পর্যন্ত যাতায়াতে প্রায় ১০ ঘণ্টা পায়ে হাঁটার প্রয়োজন হয়। মরদেহটি সোমবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম