Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

১ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

Advertisement

পিরোজপুর শহর থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নেশা জাতীয় দ্রব্য ইয়াবার এক বিশাল চালানসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার শহরের একটি মার্কেট থেকে মিজানুর জামান (৪৮) নামের ওই যুবকের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ীর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে। তিনি মৃত নুরুজ্জামান ফকিরের ছেলে।

রোববার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মো. আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি মার্কেটের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে মিজান একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিল এবং ইয়াবার কারবার করছিল। ওই কক্ষ থেকে প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

পিরোজপুরে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিরোজপুরে ফেরিতে উঠতে গিয়ে গরুসহ নদীতে পিকআপ

পিরোজপুরে ফেরিতে উঠতে গিয়ে গরুসহ নদীতে পিকআপ

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

সাবেক এমপি মহারাজ ও স্ত্রী-ছেলের নামে দুদকের ৩ মামলা

গাড়ি-বাড়িসহ বিপুল অবৈধ সম্পদের খোঁজ সাবেক এমপি মহারাজ ও স্ত্রী-ছেলের নামে দুদকের ৩ মামলা

বারো মাসই নৌকায় চড়ে স্কুলে যায় শিক্ষার্থীরা

নদীনালা-খালবিলে ঘেরা ইউনিয়ন বারো মাসই নৌকায় চড়ে স্কুলে যায় শিক্ষার্থীরা

নারী ভোটারদের টানতে জামায়াতের বিশেষ কৌশল

নারী ভোটারদের টানতে জামায়াতের বিশেষ কৌশল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম