Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওষুধের দোকানে কিশোরের ঝুলন্ত লাশ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

ওষুধের দোকানে কিশোরের ঝুলন্ত লাশ

Advertisement

খাগড়াছড়ি জেলা শহরে একটি ওষুধের দোকান থেকে সুমিত চাকমা (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতাল গেট এলাকায় অবস্থিত হীরক মেডিকেল সেন্টার নামের ফার্মেসি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমিত চাকমার বাড়ি মহালছড়ি উপজেলার মাইছছড়ি দাকোপ এলাকায়। তিনি পূণ্যবসু চাকমার ছেলে।

দোকানের মালিক রুবেল চাকমা জানান, সকাল ৯টার দিকে দোকানে এসে দেখেন দরজা বন্ধ। বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে পার্শ্ববর্তী দোকানিদের পরামর্শে তিনি থানায় গিয়ে বিষয়টি জানান।

তিনি আরও বলেন, দোকানের পেছনে সুমিতের থাকার জন্য একটি ছোট কক্ষ তৈরি করা হয়েছিল। আগের রাতেও সে স্বাভাবিক ও হাসিখুশি ছিল।

খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মালিকের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমিতের লাশ উদ্ধার করে। তবে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে রাজি নন। মামলার বিষয়ে পরিবারের সঙ্গে কথা হলেও এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম