Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতে পাচার থেকে ২ হনুমান রক্ষা পেলেও ১টি মারা গেল বিদ্যুৎস্পৃষ্টে

Advertisement

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

ভারতে পাচার থেকে ২ হনুমান রক্ষা পেলেও ১টি মারা গেল বিদ্যুৎস্পৃষ্টে

ফাইল ছবি

Advertisement

যশোরের কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো দুটি হনুমান ভারতে পাচারের সময় বিজিবির হাতে ধরা পড়ে। হনুমান দুটিকে কেশবপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার সকালে শহরের হাসপাতাল মোড়ে হনুমানটির মৃত্যু হয়।

কেশবপুর বন বিভাগের ফরেস্টার সমিরণ বিশ্বাস ও হনুমানের খাদ্য বিতরণকারী আতিয়ার রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।

হনুমানের বিভিন্ন কেন্দ্রে খাদ্য দেওয়ার সময় আতিয়ার জানতে পারেন হাসপাতাল মোড়ে সকাল ১০টার দিকে একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তিনি মৃত হনুমানটিকে উদ্ধার করে  প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসেন। প্রাণিসম্পদ অফিসার হনুমানটি মৃত ঘোষণা করেন। পরে হনুমানটি মধ্যকুল পৌরসভার ময়লাখানায় মাটি চাপা দেওয়া হয়।

কেশবপুর বন বিভাগের ফরেস্টার সমিরণ বিশ্বাস আরও জানান, দুটি হনুমান গত এক মাস আগে পাচারের সময় বিজিবি উদ্ধার করে কেশবপুর বন বিভাগ অফিসে পাঠায়। তারা কিছুদিন হনুমান দুটিকে চিকিৎসা দিয়ে দলের মধ্যে ছেড়ে দেন। তার একটি হনুমান আজ  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

তিনি বলেন, এ বছর চারটি হনুমান কেশবপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেশবপুরে এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই

বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ কেশবপুরে এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই

সরকারি সম্মানীর তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

সরকারি সম্মানীর তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

যশোরে ককটেল বিস্ফোরণ, আহত ১

যশোরে ককটেল বিস্ফোরণ, আহত ১

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

কেশবপুরে আ. লীগের ২ নেতা গ্রেফতার

কেশবপুরে আ. লীগের ২ নেতা গ্রেফতার

মসজিদে ‘ফ্যান ছাড়া’ নিয়ে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৮

মসজিদে ‘ফ্যান ছাড়া’ নিয়ে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৮

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম