Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

Advertisement

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট। ছবি: সংগৃহীত

Advertisement

যশোরের কেশবপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে বানানো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক অহিদুর রহমান অন্তু।

অভিযোগকারী অহিদুর রহমান অন্তু জানান, তিনি ছোটবেলা থেকে যখন ফুটবল সম্পর্কে ধারণা হয়েছে তখন থেকে আর্জেন্টিনার সমর্থক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে রাসেল বাবু এআই প্রযুক্তি ব্যবহার করে তার ফেসবুকে অহিদুর রহমানের অন্তুকে ব্রাজিলের জার্সি পরিয়ে বিভিন্নভাবে ট্রল করছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে অন্তু কেশবপুর থানায় ১৫ জুন আইসিটি এক্টে অভিযোগ করেন। 

অন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের কেশবপুর শাখার যুগ্ম আহ্বায়ক।

ফেসবুকে ট্রল করার বিষয়ে রাসেল বাবু বলেন, তিনি ব্রাজিলের সাপোর্টার, অন্তুর পোস্ট নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই। 

অভিযোগকারী অহেদুর রহমান অন্তু বলেন, তাকে নিয়ে ফেসবুকে যেটা করা হয়েছে সেটা মানহানিকর এবং তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ। সে কারণে আমি অভিযোগ করেছি। 

থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, ঘটনা তদন্তের পর্যায়ে রয়েছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের মামলা

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রি করতেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার!

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রি করতেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার!

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

মানবতাবিরোধী অপরাধের মামলা হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম