Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি সম্মানীর তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:৩৯ পিএম

সরকারি সম্মানীর তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

Advertisement

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানীর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।

কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তারা জামায়াতে ইসলামীর কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।

দলীয় সূত্রে জানা যায়, সরকারিভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দকৃত সম্মানীর তালিকা তৈরিতে অভিযুক্ত নেতারা অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নেয় উপজেলা জামায়াত।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বলেন, অনিয়মের অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

যশোর পৌরসভা ৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম