Logo
Logo
×
   

সারাদেশ

সাবেক উপজেলা চেয়ারম্যান লাল্টু ঢাকায় গ্রেফতার

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

সাবেক উপজেলা চেয়ারম্যান লাল্টু ঢাকায় গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয় সাদা পোশাকধারী ব্যক্তিরা তাকে উঠিয়ে নিয়ে গেছে বলে ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তার বড় ছেলে আশিক।

স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা তার বাবাকে ধরিয়ে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

আমিনুল ইসলাম লাল্টুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তার খালাতো ভাই জিল্লুর রহমান জানিয়েছেন, রাতে বাইরে থেকে এসে বাসায় ঢোকার সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় সাদা পোশাকধারী ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গেছে।

বিগত বছরের ৫ আগস্টের পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .