Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ছবি সংগৃহীত

Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামে দুই ভাই নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে বড় ভাই নুরু খান আগেই ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।   

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের লাশ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম