Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান মনজু গ্রেফতার

Advertisement

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান মনজু গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী-লীগের নিষিদ্ধ নেতা মো. মনজু মিয়া।

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী-লীগের নিষিদ্ধ নেতা মো. মনজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গ্রেফতার মনজু মিয়া (৫৫) কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লালচামার গ্রামের মৃত কাজীম উদ্দিন সরকারের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনজুকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের সময় ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে হাইকোর্ট ওই বরখাস্তের আদেশ স্থগিত করেন, ফলে তিনি পুনরায় দায়িত্বে ফিরে আসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আরও পড়ুন

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম