Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগুনে ঝাঁপ দিয়ে বস্তা মাথায় নিয়ে ওসি ভাইরাল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম

আগুনে ঝাঁপ দিয়ে বস্তা মাথায় নিয়ে ওসি ভাইরাল

বস্তা মাথায় পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন আগুনে ঝাঁপ দিয়ে তুলার বস্তা মাথায় নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুদাব আবদুর রহমানের মালিকানাধীন তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার পর ঘন ধোঁয়ার কুন্ডলি আর আতঙ্কের মধ্যেই তিনি ঝাঁপিয়ে পরেন উদ্ধার কাজে। মুহূর্তেই তার ঝুটের বস্তা মাথায় নেওয়ার ভিডিও স্থানীয়দের মাঝে আলোড়ন তোলে। 

স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা দেখে কেউই গোডাউনের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। ঠিক সেই সময় ওসি খালিদ হাসান নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে মাথায় তুলার বস্তা মাথায় তুলে বের হতে শুরু করেন। তার এই দৃশ্য দেখে সাহস পান আশপাশের মানুষ। তারা দ্রুত উদ্ধারকাজে যোগ দিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোডাউনটি। প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদে সরিয়ে ফেলা সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আমরা পৌঁছানোর আগেই স্থানীয়দের সঙ্গে ওসি ঘটনাস্থলে সক্রিয় ছিলেন।

পূবাইল থানার এসআই নাজমুল হক বলেন, ওসি স্যার নিজ হাতে মালামাল বের করতে শুরু করতেই সাধারণ মানুষও সাহস পায়। মানুষকে উদ্ধারে উদ্বুদ্ধ করতেই তিনি এই ঝুঁকি নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম