Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত। ছবি: সংগৃহীত

Advertisement

ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কয়েক দফা মারামারিও হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে পারিবারিক কলহের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন এবং দুইটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

আরও পড়ুন

হাওড়ের বাহেরবালি উচ্চবিদ্যালয় পানিতে ভাসে শিক্ষার বাতিঘর

পানিতে ভাসে শিক্ষার বাতিঘর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট আজ মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম