Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাঝরাতে ভূমিকম্প অনুভূত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ এএম

মাঝরাতে ভূমিকম্প অনুভূত

Advertisement

কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার মানুষ কয়েক সেকেন্ডের হালকা কম্পন টের পান।

এখনও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, কম্পন খুব বেশি ছিল না এবং স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। রাতের ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হয়।

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। সংস্থার তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে।

একই তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে- ইউএসজিএসও। মিয়ানমারে সৃষ্ট এই ভূমিকম্পে চট্টগ্রামও কেঁপেছে। 

শেষ কিছু দিনে এটি নিয়ে অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। শুরু হয়েছিল গত ২১ নভেম্বর শুক্রবার। সেদিন নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এরপর থেকে টানা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পের তাণ্ডবে বিপর্যস্ত তিব্বত

শক্তিশালী ভূমিকম্পের তাণ্ডবে বিপর্যস্ত তিব্বত

সর্বাত্মক উদ্ধার অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প সর্বাত্মক উদ্ধার অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম