Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বার্ষিক পরীক্ষায় হলের দায়িত্বে অভিভাবক

Advertisement

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

বার্ষিক পরীক্ষায় হলের দায়িত্বে অভিভাবক

Advertisement

টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা দেশব্যাপী চলমান কর্মবিরতিতে থাকায় বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভিন্ন এক চিত্র। শিক্ষক-শিক্ষিকারা কর্মবিরতি পালন করে বিদ্যালয় প্রাঙ্গণে চেয়ারে বসে থাকলেও পরীক্ষার হলের ভরসা হয়ে দাঁড়িয়েছেন অভিভাবকরা। তাদের সহযোগিতায় কোমলমতি শিশুরা পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষের বাইরে—এমনকি বিদ্যালয়ের আঙিনাতেও শত শত অভিভাবকের উপস্থিতি দেখা যায়। কেউ সন্তানকে সাহস দিচ্ছেন, কেউবা হলের ভেতরে গিয়ে দায়িত্ব পালন করছেন।

পরীক্ষা হলের দায়িত্বে থাকা অভিভাবকরা জানান, কর্মবিরতির কারণে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের দুশ্চিন্তা থাকলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তারা নিজেরাই পরীক্ষার হলে শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহ্বানে তারা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করছেন। 

এদিকে সন্তানের অপেক্ষায় পরীক্ষার হলের বাহিরে দাঁড়িয়ে থাকা অভিভাবকরা জানান, এভাবে ক্লাশ পরীক্ষা বর্জন করে যদি শিক্ষকরা বসে থাকেন তাহলে এই কোমলমতি শিশুদের মধ্যে এর প্রভাব পড়বে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। দ্রুত শিক্ষকদের দাবি পূরণ করে তাদের আবারও ক্লাশ রুমে ফেরানোর দাবি করেন তারা।

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল পারভেজ জানান, আমরা ১১তম গ্রেড দাবি করে আমাদের কর্মবিরতি পালন করছি। যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করে ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে।

বার্ষিক পরীক্ষার মূল্যায়ন এবং পরীক্ষার হলে শিক্ষার্থীদের কিরূপ প্রভাব পড়বে জানতে চাইলে তিনি জানান, শিক্ষকরা কর্মবিরতি পালন করায় পরীক্ষার ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হচ্ছে, তবে অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালের সমস্যা নিয়ে সাংবাদিকের ফেসবুক পোস্ট, পালটা অশালীন মন্তব্য স্বাস্থ্য কর্মকর্তার

হাসপাতালের সমস্যা নিয়ে সাংবাদিকের ফেসবুক পোস্ট, পালটা অশালীন মন্তব্য স্বাস্থ্য কর্মকর্তার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর বাসস্ট্যান্ডের ময়লার ভাগাড় অপসারণ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর বাসস্ট্যান্ডের ময়লার ভাগাড় অপসারণ

ভূঞাপুরে ১৪৪ ধারা জারি

ভূঞাপুরে ১৪৪ ধারা জারি

নৌকা থেকে যমুনায় পড়ে যুবক নিখোঁজ

নৌকা থেকে যমুনায় পড়ে যুবক নিখোঁজ

বেড়াতে গিয়ে প্রেমিকার দায়ের কোপে প্রেমিক হাসপাতালে

বেড়াতে গিয়ে প্রেমিকার দায়ের কোপে প্রেমিক হাসপাতালে

তারেক জিয়ার নেতৃত্বে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা হবে: পিন্টু

তারেক জিয়ার নেতৃত্বে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা হবে: পিন্টু

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম