Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এনজিও কর্মীর ধরে নিয়ে যাওয়া সেই হাঁস ফিরে পেতে চান গৃহবধূ

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

এনজিও কর্মীর ধরে নিয়ে যাওয়া সেই হাঁস ফিরে পেতে চান গৃহবধূ

Advertisement

কিস্তির টাকার জন্য এনজিও কর্মীর নিয়ে যাওয়া চীনাহাঁস ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ঋণগ্রহীতা ওই গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূ হাফিজা খানম।

গত ৯ ডিসেম্বর একটি এনজিওর মাঠকর্মী ফিরোজ খান কিস্তির টাকা না পেয়ে উপজেলার ফুল্লশ্রী গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী ঋণগ্রহীতা হাফিজা খানমের বাড়ির উঠান থেকে একটি চীনাহাঁস ধরে নিয়ে যান। এ ঘটনা ১০ ডিসেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশ হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন ও টিএমএসএস এনজিওর কর্মকর্তারা।

ওই দিন (১০ ডিসেম্বর) সকালে ওই মাঠকর্মী ফিরোজ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিক মোটরসাইকেলযোগে ফুল্লশ্রী গ্রামে এসে হাফিজার বিপক্ষে ঋণখেলাপি সদস্যদের বক্তব্য রেকর্ড করেন। এ সময় তারা ঋণগ্রহীতা গৃহবধূ হাফিজা খানমের হাঁস ফেরত না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে চলে যান।

হাঁস ফেরত পাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে ঋণগ্রহীতা গৃহবধূ হাফিজা খানম উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন ও আাগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাশগুপ্তের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, আগৈলঝাড়া উপজেলায় কাজ করার ক্ষেত্রে এনজিওটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করেছে কিনা জানি না। সঠিক তদন্ত করে প্রতিষ্ঠানের কর্মীদের দায় পাওয়া গেলে তাদের জবাবদিহিতার আওতায় এনে ভুক্তভোগী নারীর ক্ষতিপূরণ নিশ্চিত করা উচিত। যেহেতু ওই এনজিওটি আমাদের সমন্বয় পরিষদের সদস্য নয়, সেক্ষেত্রে এ বিষয়ে আমাদের সমন্বয় পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার বিধান বা এখতিয়ার নেই। তবে উপজেলা প্রশাসন যদি এক্ষেত্রে প্রয়োজন মনে করে আমরা সহযোগিতা করব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, আমি ঘটনাটি জানার পরে সমাজসেবা কর্মকর্তার কাজে জানতে চেয়েছি- এই এনজিও কিভাবে আগৈলঝাড়ায় কাজ করে। বিস্তারিত জেনে আমাকে জানাতে বলেছি। প্রয়োজনে ওই গৃহবধূর হাঁস ফেরত পাওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম একটি এনজিওর সদস্য। ওই এনজিও থেকে ৬০ হাজার টাকা লোন উত্তোলন করেন হাফিজা খানম। এনজিওর মাঠকর্মী ফিরোজ খান ৯ ডিসেম্বর শেষ কিস্তির ১২৫০ টাকা নিতে আসেন। হাফিজা কিস্তি দিতে অপারগতা জানিয়ে পাশের বাড়ি চলে যান। এ সময় এনজিও কর্মী ফিরোজ খান হাফিজার বাড়ির উঠান থেকে ধাওয়া করে একটি চীনাহাঁস ধরে নিয়ে যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম