Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাদিকে গুলি করার প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

হাদিকে গুলি করার প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ

Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্র-জনতার উদ্যোগে পৌর ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হারিছুর রহমান রনি, জুলাই আন্দোলনের সংগঠক রাকিব মনি ইফতি, আমিনুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের রাজনৈতিক মাঠে গুলির মতো ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

আয়োজকরা আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন নয়— গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম