Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফি দিতে না পারায় বার্ষিক পরীক্ষায় বসতে পারেনি স্কুলছাত্র

Advertisement

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

ফি দিতে না পারায় বার্ষিক পরীক্ষায় বসতে পারেনি স্কুলছাত্র

Advertisement

জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফি পরিশোধ করতে না পারায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী হাসিবুল বাসার আব্দুল্লাহ (১৩) ক্ষেতলাল পৌর এলাকার মালীপাড়া মহল্লার দুদু মিয়ার নাতি। তার মা লাভলী আক্তার বগুড়ার এরুলিয়া এলাকায় বিয়ে হলেও দুই সন্তান ও স্বামীকে নিয়ে বর্তমানে বাবার বাড়িতেই বসবাস করছেন। দিনমজুর স্বামীর দরিদ্রতা ও অনিয়মিত আয়ের কারণে দীর্ঘদিন ধরে স্কুলের বেতন, সেশন ফি ও পাঠ্যসহায়ক বইয়ের খরচ জোগাড় করতে না পারায় শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়।

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় হাসিবুল নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে না পারলেও পড়াশোনার আগ্রহ বিবেচনায় নিয়ে তার মা পরীক্ষার ফরম পূরণের সময় প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। তখন হিসাব সহকারীর কাছ থেকে সেশন ফি ও পরীক্ষার ফি বাবদ ১ হাজার ৬২০ টাকা পরিশোধের কথা জানানো হয় এবং টাকা না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। পরে তার মা অর্থের সংস্থান করতে না পেরে ছেলেকে নানির কাছে রেখে চলে যান।

পরবর্তীতে শিক্ষার্থীর নানি সুফিয়া বেগম এক হাজার টাকা জোগাড় করে পরীক্ষায় বসানোর অনুরোধ জানালে তাতেও কোনো সুরাহা হয়নি। ফলে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি হাসিবুল।

হাসিবুল কান্নাজড়িত কণ্ঠে জানায়, সে অষ্টম শ্রেণিতে পড়তে চায়; কিন্তু এভাবে সপ্তম শ্রেণিতেই আটকে গেলে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হবে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার রহমান বলেন, বিষয়টি তিনি অবগত ছিলেন না। পরীক্ষার জন্য আলাদা কমিটি ছিল। দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফি মওকুফের তহবিল রয়েছে। পরিবার আবেদন করলে ব্যবস্থা নেওয়া হতো। এখন সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীর পরীক্ষার সুযোগ ও পড়াশোনার ব্যবস্থা করা হবে।

এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরিবার যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

স্বপ্ন সিভিল জজ দুই হাত নেই, পা দিয়ে লিখেই আইনে স্নাতকোত্তর বিউটির

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

বাবাকে জ্যান্ত কবর দিতে ঘরেই খোঁড়া হয় গর্ত, অতঃপর...

বাবাকে জ্যান্ত কবর দিতে ঘরেই খোঁড়া হয় গর্ত, অতঃপর...

আরও পড়ুন

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

বয়সকে সংখ্যা বানিয়ে ৫২ বছরে এইচএসসি পাশ শেফালীর

বয়সকে সংখ্যা বানিয়ে ৫২ বছরে এইচএসসি পাশ শেফালীর

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম