Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাক্টরের চাপায় শিশুসহ অটোভ্যানের দুই যাত্রী নিহত

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

ট্রাক্টরের চাপায় শিশুসহ অটোভ্যানের দুই যাত্রী নিহত

Advertisement

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী আনারুল ইসলাম এবং শিশু মো. আবু সাঈদ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টায় কবিরাজহাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুলতানা বেগম (৬০) এবং মো. আব্দুস সালাম (৫৫) নামে অপর দুই যাত্রী। 

নিহত আনারুল ইসলাম (৬০) বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে এবং মো. আবু সাঈদ (৬) শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে।

আহত সুলতানা পারভীন ভোগনগর ইউনিয়নের ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী এবং মো. আব্দুস সালাম একই গ্রামে মো. আলিম উদ্দিনের ছেলে।

 

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানে ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারে আসছিলেন বেশ কয়েকজন যাত্রী। সন্ধ্যা ৭টায় কবিরাজহাট বাজারের কাছে বিপরীতগামী একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা মো. আনারুল ইসলাম নিহত হন। এ সময় গুরুতর আহত হন ভ্যানের যাত্রী সুলতানা বেগম, শিশু মো. আবু সাঈদ এবং মো. আব্দুস সালাম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মো. আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথেই শিশু মো. আবু সাঈদ মারা যায়। অপর আহত মো. আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম