Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েল শেখ ওই মহল্লার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

এর আগে ৯ ডিসেম্বর এক তরুণী বিয়ের দাবিতে জুয়েল শেখের বাড়িতে ওঠেন। কিন্তু পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে তরুণীর বড় বোন বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

ওই মামলায় বলা হয়, ১১ মাস আগে ফেসবুকে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখের সঙ্গে তার ছোট বোনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং জুয়েল তাকে বিয়ের প্রলোভন দেয়। পরে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে ৯ ডিসেম্বর বিয়ের দাবিতে জুয়েলের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেন। জুয়েল ওই তরুণীকে বিয়ে না করলে তার বোনের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই বলে দাবি করেন তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্লীলতাহানির মামলায় গ্রেফতার দেখিয়ে জুয়েল শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম