Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একসঙ্গে না ফেরার দেশে স্বামী-স্ত্রী

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

একসঙ্গে না ফেরার দেশে স্বামী-স্ত্রী

Advertisement

দিনাজপুরের বীরগঞ্জে একসঙ্গে না ফেরার দেশে চলে গেলেন স্বামী ও স্ত্রী। একটি ট্রাক্টর এক মুহূর্তেই তাদের জীবন কেড়ে নিল।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড়সংলগ্ন এলাকায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এই দম্পতি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মণের ছেলে তারিনী বর্মণ (৪০) ও তার স্ত্রী ইতি বর্মণ।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড়সংলগ্ন এলাকায় একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মণ নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ইতি বর্মণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, আহত ইতি বর্মণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইতি বর্মণ মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা বিপুল বর্মণ।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম