Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি

আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। ফাইল ছবি

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মনোনয়ন পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। তিনি বলেছেন, আমি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকসহ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করব।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন। মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন তাহেরি বলেন, আমি আপনাদের এলাকার জামাই। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ অনেক নেতাকর্মী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

আধ্যাত্মিক ঐতিহ্যের গ্রাম মুড়ারবন্দ

আধ্যাত্মিক ঐতিহ্যের গ্রাম মুড়ারবন্দ

সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি

সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি

আরও পড়ুন

বিদ্যুৎ উৎপাদনের শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

বিদ্যুৎ উৎপাদনের শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম