Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি

Advertisement

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি

ছবি: সংগৃহীত

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। 

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা অবস্থায় ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্যান্য অপরাধে ব্যবহারের উদ্দেশে অস্ত্র ও গোলাবারুদগুলো দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল। তবে এসব অস্ত্র কারা সেখানে রেখেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে অস্ত্রগুলো লুকিয়ে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতে অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে।

বিজিবি সূত্র আরও জানায়, গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও অবৈধ সামগ্রী আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩৮ কেজি ভারতীয় গাজা, ২ হাজার ৫৮৫টি ইয়াবা বড়ি, ৫৯ বোতল মদ ও ২১টি গরু।

সাতছড়ি জাতীয় উদ্যান ও সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও অপরাধীদের তৎপরতা ঠেকাতে বিজিবি, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

আধ্যাত্মিক ঐতিহ্যের গ্রাম মুড়ারবন্দ

আধ্যাত্মিক ঐতিহ্যের গ্রাম মুড়ারবন্দ

চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

আরও পড়ুন

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম