Logo
Logo
×
   

সারাদেশ

যে কারণে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা লাঞ্জু

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

যে কারণে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা লাঞ্জু

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। তিনি বুধবার নিজের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কেনেন।

এর আগে একই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান শুভ।

কেন্দ্রীয় বিএনপি এই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দলের কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে।

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণের কারণ জানতে চাইলে ফায়েজুল ইসলাম লাঞ্জু সাংবাদিকদের জানান, এই আসনে দলের প্রার্থী মনোনয়নে তৃণমূল নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন না ঘটায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছায় মনোনয়নপত্র কিনেছেন। কেন্দ্রীয় বিএনপি এ আসনের মনোনয়ন পরিবর্তনের বিষয়টি ভেবে দেখবেন বলে তিনি আশা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .