Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি

Advertisement

Icon

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি

Advertisement

রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাচারিবাড়ি বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।

বাবুল (৫৫) ওই ইউনিয়নের পালট এলাকার আনসার আলী মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, চায়ের দোকানে আড্ডার একপর্যায়ে শীত নিয়ে কথাবার্তা থেকে খালে ডুব দেওয়ার বিষয়টি ওঠে। পরে তিনি খালে নেমে একটানা ১০১ বার ডুব দেন। ডুব শেষে অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত লিটন হাওলাদার জানান, তিনি কোনো বাজি ধরেননি। সুলতান মোল্লা নামে এক ব্যক্তি বাজির কথা বলেন। তিনি বাবুল মোল্লাকে খালে নামতে নিষেধ করেছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডাজনিত হাইপোথার্মিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম