Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়া-৪ আসন

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি মোশারফ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি মোশারফ

Advertisement

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। এ খবরে তার সমর্থক নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, গত ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত বগুড়া-৪ আসনটি বিএনপির দখলে ছিল। বিএনপি ২০১৪ সালের নির্বাচন প্রত্যাখ্যান করে। বিএনপির এই ঘাঁটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তৎকালীন আওয়ামী লীগ জোটের প্রার্থী জেলা জাসদ সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে বেদখল হওয়া আসনটি পুনরুদ্ধার করেন মোশারফ হোসেন। তিনি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। এরপর দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন।

মোশারফ হোসেন দুর্দিনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নেতাকর্মীদের দেখভাল, আপদে-বিপদে পাশে থেকেছেন। দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখায় হাইকমান্ড মোশারফ হোসেনের মূল্যায়ন করেছে। তিনি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

এদিকে ২৫ ডিসেম্বর বিএনপি দলীয় প্যাডে বগুড়া-৪ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মোশারফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী মোশারফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করতে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। মোশারফ হোসেন গত সোমবার নেতাকর্মীদের নিয়ে নন্দীগ্রাম ও কাহালু উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, দীর্ঘ বঞ্চনার শিকার বগুড়ার মানুষের প্রতীক্ষার অবসান ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। সাম্য, মানবিক এবং বিনয়ের বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। অভিমান বা বৈষম্য নয়, আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের সমর্থনই আমার শক্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম