Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কুমিল্লার চান্দিনায় খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। 

বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেম আব্দুল বাতেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। একই দিন সন্ধ্যায় মাইজখার ইউনিয়ন বিএনপি কার্যালয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ত্যাগ ও দেশের মানুষের প্রতি অকৃতিম ভালবাসার কথা তুলে ধরে বক্তব্য দেন - বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ভূইয়া, যুবদল নেতা আলী আশরাফ, প্রভাষক ফারুক আল মামুন, খোরশেদ আলম, সোলাইমান মাজহারী, আব্দুর রশিদ, মফিজুল ইসলাম, আব্দুল হালিম, মাহফুজুর রহমান প্রমুখ। 

তারা বলেন, আমরা বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের নির্দেশে গতকাল মঙ্গলবার থেকে আমরা বিভিন্ন মসজিদে নামাজের পর আমাদের নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যাতে তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দেন। 

নেতৃত্ব সংকট সম্পর্কে তারা আরও বলেন- যদিও আপসহীন এই নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয় তারপরও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপরই আস্থা রাখছেন নেতাকর্মীরা।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর চিরবিদায়ে সাধারণ মানুষও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

যে বিয়েতে বরকতের দোয়া করেছিলেন নবীজি (সা.)

যে বিয়েতে বরকতের দোয়া করেছিলেন নবীজি (সা.)

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

আরও পড়ুন

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম