Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত ৪

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত ৪

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উলটে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা  ৫০ মিনিটের দিকে পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝলমলিয়া বাজার এলাকায় উৎসুক জনতা ভিড় জমান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে।

এ ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় কলার হাটে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

মামলা না তুললে মেরে গুম করে ফেলব

রাজশাহীতে বাদীর বাড়িতে ওসিসহ দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মামলা না তুললে মেরে গুম করে ফেলব

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

আরও পড়ুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

কুমিল্লার ২৭ কিশোর গ্যাং সদস্যের ঠাঁই হলো গাজীপুরে

কুমিল্লার ২৭ কিশোর গ্যাং সদস্যের ঠাঁই হলো গাজীপুরে

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম