কাশিয়ানীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি গঠন
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
মো. লিয়াকত হোসেন লিংকন ও নুর ইসলাম লেলিন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ এর ১৩ সদস্যের এক বছর মেয়াদি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও পরিচালক খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।
এই কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের মো. লিয়াকত হোসেন লিংকন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের নুর ইসলাম লেলিন মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. ফায়েকুজ্জামান, এমএ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. সোহান সরদার, সহ-সাংগঠনিক জুয়েল হাসান, প্রচার সম্পাদক রিজাউল করিম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আশরাফুজ্জামান, সদস্য মামুন মুন্সী, সৈয়দ রাজিব হোসেন ও লিটন সরদার।
নবগঠিত কমিটির নেতারা বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষা, আইনি সহায়তা ও সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবে।’
নবনির্বাচিত নেতারা আরও বলেন, ‘সত্য ও নির্ভীক সাংবাদিকতার পক্ষে থেকে সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সবার সহযোগিতা চাই।’

