মতলবে রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে বিদ্যালয়ের অনুষ্ঠান, প্রধান শিক্ষককে শোকজ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:০৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাষ্ট্রীয় শোক কর্মসূচি ও সাধারণ ছুটি উপেক্ষা করে চাঁদপুরের মতলব দক্ষিণে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছে সংশ্লিষ্ট বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করে। বুধবার সাধারণ ছুটিসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শোক পালনের নির্দেশনা দেওয়া হয়। সরকারি নির্দেশনা উপেক্ষা করে ওই দিন হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদার ভুল স্বীকার করে বলেন, এটি আমার ভুল হয়েছে। এ কারণে আমাকে শোকজ করা হয়েছে।
