Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রৌমারী সীমান্তে গরু নিয়ে গ্রামবাসী-বিজিবি সংঘর্ষ

Advertisement

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

রৌমারী সীমান্তে গরু নিয়ে গ্রামবাসী-বিজিবি সংঘর্ষ

ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় গরু সন্দেহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহোদর দুই বোন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সীমান্তবর্তী চর ইটালুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলিয়ার হোসেনের নের্তৃত্বে কয়েকজন বিজিবি সদস্য চর ইটালুকান্দা গ্রামে এসে শুকুর আলীর পালিত ৫টি গরু ভারতীয় বলে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গরুর মালিকসহ এলাকাবাসীরা বাধা দেয়। একপর্যায়ে বিজিবি-এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার মাধ্যমে শুরু হয় সংঘর্ষ। 

এ ঘটনায় বিজিবির মারধরের শিকার হয়ে আখিমনি ও শ্যামলী আক্তার নামের দুই সহোদও বোন আহত হয় হয়েছেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং অপরজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গরুর মালিক শুকুর আলীর স্ত্রী জয়গুন বেগম অভিযোগ করে বলেন, কারও মিথ্যা তথ্য শুনে আমার ঘরের পালিত ৫টি গরু ভারতের বলে দাবি করে ক্যাম্পের বিজিবি সদস্যরা এসে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আমার পরিবারের সদস্যসহ এলাকাবাসী বাধা দিলে আমার বড় মেয়ে আখি মনিকে আঘাত করে। এছাড়াও ছোট মেয়ে স্কুল ছাত্রী শ্যামলী আক্তারকেও আঘাত করেন তারা। চশৌলমারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল

ইসলাম বলেন, ভারতীয় গরু সন্দেহে বিজিবি এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে তা সত্য। তবে গরুগুলো ভারতীয় নয় এবং তারা চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন না।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, গরু ধরা নিয়ে বিজিবি-এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোনায়েম বলেন, এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হয়নি। তবে বিজিবির সদস্যের জামা (পোশাক) ধরে টানাটানি করে ছিঁড়ে ফেলেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু ঘটেনি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ

বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ

গাছে গাছে ঝুলছে মুগ্ধের সচেতনতার বাণী

গাছে গাছে ঝুলছে মুগ্ধের সচেতনতার বাণী

বিক্ষোভের মুখে জনসম্মুখে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ

বিক্ষোভের মুখে জনসম্মুখে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ

বিদ্যুতের তারে আটকে ছিল বাঁশ, হাত দিতেই প্রাণ গেল মসজিদ কমিটির সভাপতির

বিদ্যুতের তারে আটকে ছিল বাঁশ, হাত দিতেই প্রাণ গেল মসজিদ কমিটির সভাপতির

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আরও পড়ুন

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম