Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নওগাঁ-১ আসন

সম্পদে এগিয়ে ছালেক, আয় ও ঋণে শীর্ষে আকবর

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

সম্পদে এগিয়ে ছালেক, আয় ও ঋণে শীর্ষে আকবর

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে মোট ৫ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আকবর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহা. মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আ. হক শাহ।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে জানা গেছে, মনোনয়নপত্র জমাদানকারী ৫ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আকবর আলীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ। তার বার্ষিক আয় সর্বোচ্চ ১১ লাখ টাকা। কৃষি ও ব্যবসা থেকে তিনি এ আয় করেছেন। নিজের নগদ ৪ লাখ ও স্ত্রীর ৩ লাখ টাকা রয়েছে। ব্যাংকে নিজের নামে রয়েছে ৬ লাখ টাকা।

ট্রাক্টর ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্রসহ অস্থায়ী সম্পদের পরিমাণ ৩২ লাখ টাকা। স্ত্রীর রয়েছে ৫ ভরি স্বর্ণ। নিজের কৃষিজমি রয়েছে ৭ একর, অকৃষি জমি ৬০ শতক, পাকা বাড়ি রয়েছে ১টি। স্ত্রীর নামে কৃষিজমি রয়েছে ১ একর। স্থাবর সম্পত্তির মোট মূল্য ১ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৫ শত ৪৬ টাকা। নিজের নামে ব্যাংক ঋণ রয়েছে ৬০লাখ টাকা। আয় রিটার্নে প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৫৪৬ টাকা।

অপরদিকে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আ. হক শাহের শিক্ষাগত যোগ্যতা দাওরা হাদিস পাশ। তার বার্ষিক আয় ৪ লাখ ৯৯ হাজার ৯শ টাকা। নির্ভরশীলদের বার্ষিক আয় ৩০ লাখ ৪৫ হাজার টাকা। কৃষি ও ব্যবসা থেকে তিনি এ আয় করেছেন। নিজের নগদ ৫ লাখ টাকা, স্ত্রী নামে ১ লাখ ২৫ হাজার টাকা ও নির্ভরশীল নামে রয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকে রয়েছে ২ লাখ ১৯ হাজার ৯শত ২৬ টাকা ও নির্ভরশীল নামে রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। নিজের ২৫ তোলা স্বর্ণ ও স্ত্রী ২০ তোলা স্বর্ণ রয়েছে। ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্রসহ অস্থায়ী সম্পদের অর্জনকালীন মূল্য ৩৫ লাখ ৫৭ হাজার ৪০৭ টাকা। এসবের বর্তমান মূল্য ২ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৪০৭ টাকা। স্ত্রীর সম্পত্তির মূল্য ২ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা। নির্ভরশীলদের সম্পত্তির মূল্য পরিমাণ ৪ কোটি ৪৯ লাখ ৩০ টাকা।

নিজের কৃষিজমি ৬.৩৩ একরের মূল্য ২০ লাখ টাকা। অকৃষি জমি ৮২ শতকের মূল্য ২ লাখ ৫৯ হাজার টাকা। উত্তরাধিকার সূত্রে ৮২ শতক ১টি মাটির বাড়ির মূল ২ লাখ টাকা। স্থাবর সম্পত্তির অর্জনকালীন মূল্য ২৪ লাখ ৬৯ হাজার টাকা। এসবের বর্তমান মূল্য ২ কোটি ২৪ লাখ ৬ হাজার ৯শত টাকা। যৌথ মালিকানায় নিজের সম্পদ ১ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকা। স্ত্রী নামে ৫০ লাখ টাকা ও নির্ভরশীল নামে রয়েছে ৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকার সম্পদ। আয় রিটার্নে প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ  মাত্র ২৬ লাখ ৩২ হাজার ৬শত ৮০ টাকা।

স্বতন্ত্র প্রার্থী ডা. ছালেক চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাশ। তার বার্ষিক বায় ৭ লাখ ৫৬ হাজার ১৫১ টাকা। কৃষি, চিকিৎসা ও ব্যাংক ইন্টারেস্ট থেকে তিনি এই আয় করেছেন। নির্ভরশীলদের বার্ষিক আয় ১৮ লাখ টাকা। নিজের নগদ ১ লাখ ও ব্যাংকে ৩৫ লাখ ৩৩ হাজার ৭১৪ টাকা রয়েছে। স্ত্রীর কাছে নগদ রয়েছে ১০ লাখ টাকা। মোট ১৪ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র ও ২টি কার গাড়ি রয়েছে। কৃষি, অকৃষি ও বাড়িসহ স্থাবর সম্পত্তি (কৃষিজমি ৫৪.৫ বিঘা, অকৃষি জমি ১ বিঘা, পাকা বাড়ি -২টি) রয়েছে ২ কোটি ৫০ লাখ টাকার। নির্ভরশীলদের নামে ২ কোটি ৮০ লাখ টাকার কৃষিজমি রয়েছে। তবে আয় রিটার্নে প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২০ লাখ ১৭ হাজার ৯৭ টাকা দেখানো হয়েছে। 

হলফনামা অনুযায়ী বিএনপির প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ। তার বার্ষিক আয় ৫ লাখ ৩৫ হাজার টাকা। কৃষি ও ব্যবসা থেকে তিনি এ আয় করেছেন। স্ত্রীর বার্ষিক আয় ৪ লাখ ৬০ হাজার। ব্যাংকে নিজের নামে ১৪ লাখ ৪৩ হাজার ৩৯৮ টাকা, ফিক্সড ডিপোজিট ১০ লাখ টাকা, মোটরযান থেকে ১৫ লাখ টাকা। দুই নলা একটি বন্দুকের মূল্য ২০ হাজার টাকা। ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। মোট ৪২ লাখ ৩৩ হাজার ৩৯৮ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। স্ত্রীর নামে ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩ লাখ টাকা মূল্যের ৩০ ভরি সোনা রয়েছে। স্ত্রীর মোট ১৮ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। নিজের ২১ লাখ টাকা মূল্যের সাত একর কৃষিজমি। স্ত্রীর নামে ৯ লাখ টাকা মূল্যের পাঁচ একর কৃষিজমি রয়েছে। মোট স্থাবর সম্পত্তির অর্জনকালীন মোট মূল্য ২১ লাখ টাকা। এসবের বর্তমান মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা। আয় রিটার্নে প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ ৮৬ লাখ ২ হাজার ৫৫৮ টাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহা. মাহবুবুল আলমের শিক্ষাগত যোগ্যতা এমএ পাশ। তার বার্ষিক আয় ৪ লাখ ৯১ হাজার ৫৫৬ টাকা। কৃষি ও শিক্ষকতা থেকে তিনি এ আয় করেছেন। তার নিজের নগদ ৫০ হাজার টাকা রয়েছে। ব্যাংকে নিজের নামে ১ লাখ ৬১ হাজার ২৭১ টাকা ও স্ত্রী নামে নামে রয়েছে ৩ লাখ টাকা। ৩ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৫ লাখ ১১ হাজার ২৭১ টাকা। কৃষি ও অকৃষি স্থাবর সম্পত্তি (কৃষিজমি ২৬৪ শতক, অকৃষি জমি ১৩২ শতক ও বাড়ি ৩ শতক) অর্জনকালীন মূল্য রয়েছে ১৯ লাখ টাকা। বর্তমান মূল্য ৩০ লাখ টাকা। আয় রিটার্নে প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ শূন্য দেখানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম