রাণীনগর বিএনপির দুই নেতা বহিষ্কার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার তাদের দুইজনকে সাময়িক বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন- উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. পাভেল রহমান ও পারইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য মো. রফিক।
দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত বহিষ্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
বহিষ্কার আদেশে বলা হয়- উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণে লিপ্ত রয়েছেন- এই মর্মে নওগাঁ জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এ ধরনের কর্মকাণ্ডের জন্য জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দলীয় পদমর্যাদা হতে দল থেকে তাদের দুইজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এছাড়া বহিষ্কৃত দুইজনকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আওতাধীন সব নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুইজনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।
