Logo
Logo
×
   

সারাদেশ

নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জে দুলালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে উপজেলার খামারগাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত জেমসের আলীর স্ত্রী।

স্বজনরা জানায়, দুপুরে বৃদ্ধা দুলালী তার মামাত ভাই খামারগাড়াগ্রামের আব্দুর রহিমের বাড়িতে যান। সেখানে দাওয়াত খেয়ে জুমার নামাজের পর বাড়িতে ফিরে এসে খুনের শিকার হন। তিনি তার একমাত্র মেয়ের বিয়ে হওয়ায় স্বামীর বাড়িতে একা থাকেন। বড় ছেলে পাগলাপীরে ও ছোট্ট ছেলে ঢাকায় চাকরি করেন। দুর্বৃত্তরা বৃদ্ধা দুলালীকে বাড়িতে একা পেয়ে গলা কেটে হত্যা করে রান্না ঘরের পাশে টিনের বেড়া ভেঙে সটকে পড়েন। তবে কি কারণে এ হত্যাকাণ্ড, এ বিষয়ে কেউ বলতে পারে না।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহামান জানান, লাশের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .