Logo
Logo
×

সারাদেশ

সোনাগাজীতে জামায়াত নেতাকে জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

সোনাগাজীতে জামায়াত নেতাকে জরিমানা

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াত আমির আবদুল হাই। ছবি: যুগান্তর

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াত আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং অফিসার।

শনিবার সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা।

জানা গেছে, শনিবার বিকালে উপজেলার তাকিয়া বাজারে গণসংযোগ ও দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও রিগ্যান চাকমা। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম