Logo
Logo
×

সারাদেশ

সোনামসজিদে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

Icon

‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

সোনামসজিদে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

‎চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের নামে বাংলাদেশি এক পথচারী নিহত হয়েছেন। ‎রোববার সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু শেখের ছেলে।

‎শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল কাদের। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

‎তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করেছেন স্থানীয়রা। নিহতের পরিবার মামলা করলে অভিযুক্ত ভারতীয় ট্রাকচালককে আটক করা হবে। সেখানে পুলিশ রয়েছে, তারা কথা বলে আইনগত ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম