Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুর-৪ আসন

ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মশালা

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মশালা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত লক্ষ্মীপুর-৪ আসনের টিম ও উপজেলা ছাত্রদল এ কর্মশালার আয়োজন করে। এতে রামগতি উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল অংশগ্রহণ করে।

কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

মূলত আগামী দিনে দলকে বেগবান করার জন্য সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করাসহ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক দুইবারের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বিগত সরকার রাষ্ট্রের প্রতিটি স্তরে বৈষম্যমূলক আচরণ করেছিল। দমন-পীড়নের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। গুম খুনের রাজনীতি করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।  শিক্ষা স্বাস্থ্যসহ মৌলিক সব বিষয়ে মানুষ ছিল অধিকারহারা। আমরা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাতে চাই। বিশেষ করে বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা, বাৎসরিক উৎসব ভাতা এবং অন্যান্য ধর্মাবলম্বী ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের জন্য সম্মানী ভাতা চালু করবে বিএনপি।

এছাড়া দেশে কৃষি বিপ্লব বাস্তবায়নের জন্য কৃষকদের জন্য কৃষি কার্ড ও দরিদ্র পরিবারের খাদ্য ব্যবস্থার জন্য ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে ছাত্রদল আয়োজিত কর্মশালায়ের সফলতা কামনা করেন আশরাফ উদ্দিন নিজান।

কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজি জিয়াউদ্দিন বাছিত বাংলাদেশে পিছিয়ে পড়া শিক্ষাব্যবস্থাকে নৈতিকভাবে ঢেলে সাজানো, ছাত্রদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সামাজিক পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থাকে অগ্রসর করার লক্ষ্যে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপির পরিকল্পনা গ্রহণের বেশ কয়েকটি বিষয়ে তুলে ধরেন।

এছাড়া বাংলাদেশে ৭ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক ও সময়োপযোগী শিক্ষা প্রদান, প্রশিক্ষণ এবং দক্ষতা সহ সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ওয়ান টিচার ওয়ন ট্যাব, লার্নিং উইথ হ্যাপিনেস,সবার জন্য কারিগরি শিক্ষা, সুস্বাস্থ্যে ও খাদ্যে অগ্রাধিকার, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্তি ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা তুলে ধরে বক্তব্য রাখেন কাজী জিয়াউদ্দিন বাসিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম কার্দি।

দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাহি, সরকারী তিতুমীর কলেজের যুগ্ম-আহবায়ক সোহেল আলম সাগর, মো. ফয়সাল মাহমুদ, মো. আবু তাহের, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সম্পাদক সিরাজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মর্তুজা আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম