|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রানা সরদার নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তালা উপজেলার তালা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রানা সরদার (৩৫) উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এনজিওতে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রানা সরদার জাতপুর দিক থেকে মোটরসাইকেলে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা লিটন ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
তালা থানার ওসি শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
