Logo
Logo
×
   

সারাদেশ

গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নে স্থানীয় রেলস্টেশন এলাকায় গরুচোর সন্দেহে সাগর শেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন ওরফে মাসুদ রানা (৪২) সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

সুজানগর থানার ওসি ফইম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ দিন ভোরে গরু চোর সন্দেহে স্থানীয়দের সংঘবদ্ধ পিটুনিতে সাগর শেখ নামে ওই ব্যক্তি নিহত হন। পরে গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে সুজানগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .