Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ বাসার টিউবওয়েল পাড় থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

নিজ বাসার টিউবওয়েল পাড় থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

নাগেশ্বরী উপজেলা থেকে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাইল ছবি

Advertisement

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে চায়ের দোকান চালান। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাদের আড়াই বছরের একটি শিশু সন্তান ছিল।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে শহিদা বেগমের বাসায় ছটফট আওয়াজ ও গোঙ্গানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাড়ে গলাকাটা অবস্থায় শহিদা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। সে সময় তার ছোট শিশুটি ঘুমিয়ে ছিল। 

ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, বিভৎসভাবে মেয়েটার গলা ও হাত কাটা হয়েছে। এই ঘটনায় হত্যার অস্ত্র পাওয়া যায়নি। তাছাড়া ওই বাড়ির টিউবওয়েল পাড় ও চারদিক টিন দিয়ে ঘেরা। অন্য কেউ সহজে খুন করে পালিয়ে যাবে তেমন পথ নেই। খুনি পরিচিত কেউ হবে। সঠিক তদন্ত প্রয়োজন বলে তিনি দাবি করেন।

কচাকাটা থানার ওসি সোয়েল রানা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এক নারীর গলাকাটা লাশ উদ্ধারের খবর পেয়েছি। পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম