Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ, ‘সমন্বয়ক’ অবরুদ্ধ

Icon

সিলেট ব্যুরো ও জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ, ‘সমন্বয়ক’ অবরুদ্ধ

Advertisement

সিলেটের জকিগঞ্জে এক চেয়ারম্যানকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া জাফর আহমদকে উপজেলা পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখেন।

বৃহস্পতিবার আটক চেয়ারম্যানকে আদালতে সোপর্দ করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, গত বুধবার সন্ধ্যায় জাফর আহমদসহ কয়েকজন তরুণ মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহীদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামিও নন। প্রাথমিক তদন্তে কিছু পাওয়া যায়নি এবং নতুন কোনো অভিযোগও দায়ের হয়নি, তবে যেহেতু তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে- সেই কারণে বৃহস্পতিবার সকালে ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় তাকে আদালতে হাজির করা হয়।

স্থানীয়রা জানান, গত বুধবার বিকালে ইউএনও কার্যালয়ে জরুরি সভা শেষে জাফর আহমদ আবদুস শহীদকে আওয়ামী লীগের নেতা ও ‘ডেভিল’ দাবি করে তাকে আটক করেন। জাফর আহমদ জুলাইয়ের আন্দোলনে জকিগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার বাদী হলেও ওই মামলায় আবদুস শহীদের নাম নেই। ঘটনার খবর ছড়িয়ে পড়লে মানিকপুর ইউনিয়নের বাসিন্দারা উপজেলা পরিষদে জড়ো হয়ে জাফর আহমদসহ কয়েকজনকে অবরুদ্ধ করেন এবং এ সময় বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের দফায় দফায় বৈঠক হয়। বৈঠক চলাকালে জাফর আহমদ ইউএনওর সামনে আবদুস শহীদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ থাকার দাবি করেন।

তবে উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, আবদুস শহীদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি আওয়ামী লীগের কোনো স্তরের নেতাও নন। জকিগঞ্জ থানার কোনো মামলার আসামিও নন। ব্যক্তিগত আক্রোশ থেকে দলীয় ট্যাগ দিয়ে মব সৃষ্টি করে কাউকে ধরিয়ে দেওয়া ন্যক্কারজনক।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ইউএনওর সামনেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি চলছে। একপর্যায়ে জাফর আহমদ নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে পুলিশ তাকে নিরাপদে উপজেলা পরিষদ এলাকা থেকে সরিয়ে নেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম