সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন লাঙ্গলের জাহাঙ্গীর আলম
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হাইকোর্টের নির্দেশে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফিরে পেলেন মো. জাহাঙ্গীর আলম।
এর আগে মনোনয়নপত্র জমা দিলে ঋণ খেলাপির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। পরে আপিল করার পরও নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। পরে দলের হাইকমান্ডের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।
বৃহস্পতিবার রিটের শুনানি শেষে হাইকোর্ট জাহাঙ্গীর আলমের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বহাল রাখতে আমরা হাইকোর্টে রিট পিটিশন করি। আজ রিটের শুনানি শেষে হাইকোর্ট তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এখন তিনি নির্বাচন করতে আর কোনো আইনি বাধা নেই।
এ বিষয়ে সুনামগঞ্জ- ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম জানান, আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পেয়ে আমি আনন্দিত। আর এ ব্যাপারে আইনিভাবে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দায় পাটোয়ারীর প্রতি আমি কৃতজ্ঞ। এবার ভোটারদের কাছে সরাসরি নিজেকে উপস্থাপন করার সুযোগ পেয়ে আমি গর্বিত। বিজয়ী হলে সুনামগঞ্জ-৫ আসনে জনকল্যাণমূলক কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
