Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আট ইউপি সদস্য নিয়ে বিএনপিতে যোগ দিলেন চেয়ারম্যান

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

আট ইউপি সদস্য নিয়ে বিএনপিতে যোগ দিলেন চেয়ারম্যান

Advertisement

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরিষদের আট সদস্য সঙ্গে নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির।

মঙ্গলবার দুপুরে (২০ জানুয়ারি) জেলা শহরের পৌর মার্কেট  কার্যালয়ে নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।

যোগদান শেষে শুভেচ্ছা বক্তব্যে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, আমরা গর্বিত তুহিন ভাইয়ের মতো একজন প্রার্থী পেয়ে। তিনি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন।

তিনি বলেন, নীলফামারীর উন্নয়ন আমরা চাই। এজন্য তুহিন ভাইয়ের কোনো বিকল্প নেই। তার হাত ধরে এ এলাকায় পরিবর্তন ঘটতে পারে।

জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়তে চাই। শিক্ষানগরী, স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

শুধু ইপিজেডে নয় আরও এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দলমত নির্বিশেষে নীলফামারীর উন্নয়নে আপনাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

যোগদানকারী সদস্যদের মধ্যে রয়েছেন- মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম, মমতা বেগম।

সভা শেষে যোগদানকারীদের মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম