Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে এক মাস ২০ দিন পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের ডিপি ইন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান দুটি ট্রাকে ৭৭ টন ৬৩৬ কেজি চাল আমদানি করেন। আবারও বন্দর দিয়ে চাল আমদানি শুরুর মাধ্যমে বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে। 

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে গত ১৮ জানুয়ারি ২৩২ জন আমদানিকারককে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।  সংশ্লিষ্ট দপ্তর থেকে আমদানির অনুমতি পাওয়ার পর চালের এলসি খোলেন বরাদ্দ পাওয়া আমদানিকারকরা। ভারতীয় ব্যবসায়ীরা এলসির কপি পাওয়ার পর বুধবার দুপুর থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। 

ধীরে ধীরে চাল আমদানির পরিমাণ বাড়বে। এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলেও জানিয়েছেন তারা। 

বর্তমানে যে দামে চাল বিক্রি হচ্ছে ভারতীয় চাল আসার ফলে কেজিতে ৪-৫ টাকা করে দাম কমবে বলে দাবি আমদানিকারকদের।

উল্লেখ্য, সর্বশেষ বন্দর দিয়ে গত বছরের ৩০ নভেম্বর চাল আমদানি হয়েছিল। এর পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

আরও পড়ুন

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

যশোরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

যশোরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম