Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থান, পুলিশ সদস্য আটক

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ এএম

রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থান, পুলিশ সদস্য আটক

Advertisement

বরগুনার পাথরঘাটা উপজেলায় রাতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশ সদস্য। থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে।

আটক পুলিশ সদস্যের নাম মেহেদী হাসান। তিনি পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই পুলিশ সদস্য একটি মোটরসাইকেলে করে প্রবাসীর বাড়িতে আসেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার উপস্থিতি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন বাড়িটির দিকে নজর রাখেন। একপর্যায়ে রাত ১১টার দিকে তারা পুলিশ সদস্য ও ওই গৃহবধূকে আটক করে। পরে উত্তেজিত জনতা পুলিশ সদস্যকে খাটের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। পরে রাত প্রায় ৪টার দিকে থানা পুলিশের সহযোগিতায় দুজনকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিরা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই

সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই

পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার

পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার

ডিজেল সংকট, সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

ডিজেল সংকট, সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

সাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, নিখোঁজ ২

সাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, নিখোঁজ ২

বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ

বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ

আরও পড়ুন

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা

মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম