Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পশ্চিম সুন্দরবনে বাড়ছে জলদস্যুতা, ২০ জেলেকে অপহরণ

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

পশ্চিম সুন্দরবনে বাড়ছে জলদস্যুতা, ২০ জেলেকে অপহরণ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আবারও ২০ জন জেলেকে অপহরণ করেছে ডন বাহিনী পরিচয় দেওয়া একদল জলদস্যু।

Advertisement

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আবারও ২০ জন জেলেকে অপহরণ করেছে ডন বাহিনী পরিচয় দেওয়া একদল জলদস্যু। চলতি মাসের ১৯ তারিখে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে দস্যু বাহিনী। বিগত দুই বছর ধরে ক্রমাগতভাবে বাড়ছে জলদস্যু দ্বারা অপহরণের ঘটনা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে বনের মাহমুদা নদী, চুনকুড়ি ও মালঞ্চ নদীর বিভিন্ন এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বন্দিদশা থেকে ফিরে আসা জেলেরা জানান, দস্যু দলের নেতৃত্বে ছিলেন ভেটো সফিকুল ও শাহাজান। তারা ইতোপূর্বে র্যাবের কাছে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও গত তিন মাস ধরে পুনরায় ডন বাহিনী পরিচয়ে দস্যুতা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

অপহরণের শিকার জেলেদের মধ্যে ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সাদেক আক্কাছ, আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকুর আলী, আবুল কালাম, আশিকুল, হাফিজুর, আসাদুল, আমজাদ আলী, ইউসুফ আলী ও মিলন হোসেন। তারা শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি আটজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

চলতি মাসের ১৭ তারিখে কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাশ) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। ফিরে আসা জেলেরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার দিবাগত রাতে দোবেঁকী কোস্টগার্ড অফিস সংলগ্ন এলাকা ও বিভিন্ন খাল থেকে ২০টি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নেয় আট সদস্যের দস্যু দলটি। এরপর একটি মোবাইল ফোন নম্বর দিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়।   

অপহৃত জেলেদের স্বজনরা জানান, দস্যুদের দেওয়া ওই নম্বরে যোগাযোগ করা হলে প্রতিজনের জন্য ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে। পুলিশ বা কোস্টগার্ডকে জানালে অপহৃতদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে স্বজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে আপসের মাধ্যমে মুক্তিপণ কমিয়ে আনার চেষ্টা করছেন।

সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তার স্টেশন থেকে পাশ নিয়ে বনে যাওয়া কিছু জেলে দস্যুদের হাতে জিম্মি হওয়ার খবর ফিরে আসা জেলেরা জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, শনিবার দুপুর পর্যন্ত অপহরণের শিকার হওয়া পরিবার কিংবা ফিরে আসা জেলেদের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। তবে তিনি এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন। বনবিভাগ ও প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে জলদস্যুদের ধরতে যৌথ বাহিনীর অভিযান দেওয়ার বিষয়ে আলোচনা করবেন বলে জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

নেই কোনো ছাড়পত্র, চলছে ১০ বছর ধরে

সুন্দরবনে ইকো-কটেক রিসোর্ট নেই কোনো ছাড়পত্র, চলছে ১০ বছর ধরে

আরও পড়ুন

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফয়সল আমীন

শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফয়সল আমীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম