Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষা বঞ্চিত মাঝেরচরের শিশুরা, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

শিক্ষা বঞ্চিত মাঝেরচরের শিশুরা, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

Advertisement

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিঁড়া ইউনিয়নের মাঝেরচর এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও নেই কোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে বিদ্যালয় না থাকায় এ এলাকার শতাধিক শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। 

স্থানীয় বাসিন্দারা জানান, মাঝেরচরে বর্তমানে একটি বিদ্যালয়ও নেই। একসময় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অস্থায়ীভাবে শিশুদের পাঠদান কার্যক্রম চালু করলেও তা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। ফলে এখন চরাঞ্চলের শিশুদের পড়াশোনার জন্য নেই কোনো ব্যবস্থা।

বিদ্যালয়ে যেতে হলে শিশুদের নদী পার হয়ে পাশের এলাকায় যেতে হয়। এই নদীপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানান অভিভাবকরা। বর্ষা মৌসুম কিংবা ঝড়-তুফানের সময় নদী পারাপার আরও বিপজ্জনক হয়ে ওঠে। দুর্ঘটনার আশঙ্কায় অনেক অভিভাবক সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারছেন না। 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে অনেক শিশু অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কেউ কেউ পরিবারের জীবিকা নির্বাহে বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়ছে। এতে চরাঞ্চলের একটি বড় অংশের শিশু শিক্ষার মূলধারা থেকে ক্রমেই ছিটকে পড়ছে।

মাঝেরচরের অভিভাবকরা বলেন, নদী পার হয়ে সন্তানদের স্কুলে পাঠাতে গিয়ে প্রতিদিনই ভয় কাজ করে। যদি মাঝেরচরে একটি স্কুল থাকত তাহলে শিশুদের পড়াশোনা নিয়ে আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যেত। 

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে মাঝেরচরের শিশুরাও বই-খাতার আলোয় ফিরে পাবে তাদের শৈশব এবং শিক্ষার অধিকার নিশ্চিত হবে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা বলেন, ওখানে একটা সাইক্লোন সেল্টার ভবন রয়েছে কিন্তু সেটি রিজেক্ট হয়ে গেছে। দ্রুত একটি ভবন ওখানে দরকার। বিগত বন্যা, সিডর, আয়লায় সেখানের অনেক মানুষ মারা গেছে। বরগুনার সাবেক এমপি, ডিসি, ইউএনও অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। সরকার সারা দেশে শিক্ষার মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করলেও মাঝেরচরের মতো দুর্গম চরাঞ্চল এখনো অবহেলিত রয়ে গেছে। তিনি দ্রুত এ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশারাত জাহান বলেন, মাঝেরচরে কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সেখানে দ্রুত একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে যা করা প্রয়োজন তা করব। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

চাঁদাবাজি-দখলবাণিজ্য থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ চিফ হুইপের

চাঁদাবাজি-দখলবাণিজ্য থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ

স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

আরও পড়ুন

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা

মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম