Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাঠের মধ্যে গাভি ফেলে রেখে বাছুর নিয়ে গেছে চোরেরা

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

মাঠের মধ্যে গাভি ফেলে রেখে বাছুর নিয়ে গেছে চোরেরা

Advertisement

নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মাঠের মধ্যে গাভি ফেলে রেখে বিদেশি জাতের একটি বাছুর চুরি করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে ইফতেখার হোসেনের গোয়াল ঘর থেকে এ চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক ইফতেখার হোসেন জানান, বাড়িসংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে আমার স্ত্রী জানালা খুলে দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা। এ সময় গরু চুরি হয়েছে অনুমান করে বাড়ির বাহিরে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু গেটের বাইরে থেকে চোরেরা তালা দিয়ে রাখায় বিকল্প দরজা দিয়ে বের হই। এরপর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি করে নিয়ে গেছে। পরে মাঠের মধ্যে খোঁজাখুঁজি করে গাভি পেলেও বাছুর পাওয়া যায়নি। বাছুরের দাম প্রায় ৯০ হাজার টাকা হবে। এ ঘটনা থানা পুলিশকে জানিয়েছি।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারসহ গরু উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম