শব্দ দূষণ: দুই ফার্নিচার দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার দুপচাঁচিয়ার ছোটধাপ এলাকায় শব্দ দূষণের দায়ে নকশীবাড়ি কাঠশিল্প ও আল আমিন খয়রাতি মেশিন নামে দুটি আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুক খান শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অনুসারে সোমবার দুপুরে এ জরিমানা করা করেন।
এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুক খান দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় সূচি পাল্প অ্যান্ড পেপার মিলে অভিযান চালান। সেখানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী ছাই রাখার শেড এবং ইটিপির কার্যক্রম চালু না থাকায় বায়ুদূষণ ও ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন করার কারণে দুই লাখ টাকা জরিমানা করেন। উভয় জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুক খান জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।
